গাঢ় সবুজ পোশাকে রাজকীয় লুকে পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা। দর্শকপ্রিয়তায় নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত এতটুকুও ভাটা পড়েনি তার। বর্তমান সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে এসেছেন তিনি। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বেশ কিছু ছবি ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন তিনি। ছবিতে এই অভিনেত্রীকে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা গেছে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছে।
হালকা গ্ল্যাম, খোলা চুল মেকআপ আর বড় দুলে পূর্ণিমার উপস্থিতি যেন আলাদা এক আভিজাত্য তৈরি করেছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মিষ্টি হাসি, কোথাও দূরে তাকিয়ে থাকা সব মিলিয়ে তার লুক আর স্টাইলিং ভক্তদের নজর কেড়েছে।
বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা। ভক্তদের অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’ আবার কেউ বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা।’
প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।
শারীরিক সৌন্দর্য ও সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।
ভোরের আকাশ/সু.পা