শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

বর্ষায় চুলের তেলতেলে ভাব, চুল পড়া রোধে ঘরোয়া সমাধান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ষায় বৃষ্টিতে চুল ভেজা বা কড়া রোদে দীর্ঘক্ষণ ঘোরাঘুরির ফলে ঘাম ও বাড়তি তাপে চুল তেলতেলে হয়ে যায়। মাথার ত্বকে ঘাম জমার কারণে চুল হয়ে পড়ে শুষ্ক, শুরু হয় চুলকানি ও চুল পড়ার সমস্যা। বাজারের কেমিক্যালযুক্ত তেলের বদলে এ সময় ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্রাকৃতিক তেল ব্যবহার করা চুলের জন্য অনেক বেশি নিরাপদ ও কার্যকরী। তবে ভালো ফলের জন্য তেল ব্যবহারের পাশাপাশি চুলের সঠিক যত্ন সম্পর্কে জানাটাও জরুরি।


ঠিকমতো স্ক্ল্যাল্প পরিষ্কার করুন  

প্রতিদিন চুল ভিজিয়েই গোসল করতে হবে এমনটা নয়। তবে গোসলের সময় অবশ্যই মাথার ত্বক ভাল করে পরিষ্কার করা প্রয়োজন। খেয়াল রাখতে হবে স্ক্যাল্পে যেন তেল, ধুলো এবং ময়লা না থাকে। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হলে হালকা ম্যাসাজ করে নিন।

হালকা করে চুল বাঁধুন

মাথার ত্বককে শ্বাস নিতে দিতে হবে। চুল খুব টেনে বাঁধলে মাথার ভেতরে ঘাম বসতে পারে। তার চেয়ে বরং আলগা খোঁপা বা পনিটেল করুন। টাইট করে চুল বাঁধলে মাথার ত্বকে ঘাম জমে যায়, চুল দুর্বল হয়ে পড়ে।

স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার

গরম পানিতে চুল শুষ্ক হয়ে যায়। তাই ঈষদুষ্ণ পানি বা ঠান্ডা পানি চুলের জন্য ভালো। খেয়াল রাখবেন পানি যেন ঘরের তাপমাত্রায় থাকে। খুব ঠান্ডা পানিও চুলের জন্য ভালো নয়।

অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার নয়

কেশসজ্জার জন্য নানা রকম স্প্রে, ক্রিম, সিরামের ব্যবহার হয়। কিন্তু যেকোনো প্রসাধনীরই অতিরিক্ত ব্যবহার চুলের ক্ষতি করতে পারে। এতে চুল চিটচিটে হয়ে যেতে পারে। তাই যতটা প্রয়োজন, ঠিক ততটুকুই ব্যবহার করুন।  

সঠিক খাদ্যাভ্যাস

আর্দ্র আবহাওয়ায় যেমন ঘামের জন্য চুল তেলচিটে হয়ে যায়, তেমনই চুলের আর্দ্রতার অভাব হতে পারে পানি কম খেলে কিংবা খাদ্যতালিকায় তরল খাবার কম থাকলে। বেশি করে টাটকা ফল, সবজি, মাছ, ডিম খান। এসব খাবার চুলের জন্য উপকারি।

ভোরের আকাশ/মেদ্র

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চুলের যত্ন

শেয়ার করুন: