নিকের সঙ্গে বিশেষ মুহূর্তে প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও কলের দৃশ্য

বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের একাধিক সিনেমাতে অভিনয় করেও তিনি প্রশংসা পেয়েছেন। এবার নতুন করে আলোচনা হচ্ছে অভিনেত্রীর স্বামী নিক জোনাস ও তাকে নিয়ে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপরা উইম্বলডনে লন টেনিস প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন। সেখানেই তাকে দেখা যায় ভিন্নভাবে। তবে সবচেয়ে বেশি আলোচনা হয় নিকের সঙ্গে তার ভিডিও কলে কথা বলা নিয়ে।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, উইম্বলডনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে রয়্যাল বক্সে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। খেলা শুরুর আগে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে, হাতে মোবাইল ফোন নিয়ে হাসিমুখে নিক জোনাসের সঙ্গে কথা বলছেন তিনি।
ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্ত এই মুহূর্তটিকে তাদের ভালোবাসার প্রকাশ বলছেন আবার কেউ হার্ট ইমোজি দিচ্ছেন। ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে খেলা উপভোগ করতেও দেখা যায় প্রিয়াঙ্কাকে। স্টেডিয়ামে প্রবেশ থেকে শুরু করে অন্যান্য অতিথিদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার ছবি ও ভিডিওও ছড়িয়ে পড়ে অনলাইনে। অন্যদিকে প্রিয়াঙ্কার পোশাকও প্রশংসা কুড়িয়েছে। উইম্বলডনের ঐতিহ্যের সঙ্গে মানানসই সাদা রঙের পোশাক নিয়েই দারুণ আলোচনা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যায়। মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ছবি দেন তারা। কনসার্ট, সিনেমার প্রিয়িয়ার কিংবা বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তারা একসঙ্গে হাজির হন।
ভোরের আকাশ/জেআ