রণবীর-ফারহান মতবিরোধে জটিল হচ্ছে ‘ডন থ্রি’

এবার আদালত পর্যন্ত পৌঁছেছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’কে ঘিরে চলমান বিতর্ক। প্রযোজক টিপি আগরওয়াল ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর নির্দেশনার বিরুদ্ধে বোম্বে সিভিল কোর্টে মামলা দায়ের করেছেন। মূলত রণবীর সিং ও ফারহান আখতারকে ঘিরে সৃষ্ট মতবিরোধ থেকেই এই জটিলতার সূচনা হয়েছে।
২০২৩ সালে ঘোষণা করা হয়, শাহরুখ খানের পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ‘ডন থ্রি’-এ প্রধান চরিত্রে থাকবেন রণবীর সিং। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে খবর আসে, সিনেমা নিয়ে প্রযোজনা সংস্থা এবং রণবীর সিংয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এরপরই তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান বলে দাবি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সাইন এমপ্লয়িজ সম্প্রতি রণবীর সিংয়ের বিরুদ্ধে “নন-কর্পোরেশন” নির্দেশ জারি করে, যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার আদালতে যান প্রবীণ প্রযোজক টিপি আগরওয়াল। তিনি দাবি করেন, কোনো সংগঠন বা সংস্থা কারও ওপর কাজ না করার নির্দেশ জারি করতে পারে না।
টিপি আগরওয়াল বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মূলত সহযোগিতার ওপর দাঁড়িয়ে আছে। তাই কোনও ব্যক্তির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত শিল্পী ও কর্মসংস্থানের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তার মতে, এসব বিষয় আইনগত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত।
শোনা যায়, ২০২৫ সালের ডিসেম্বরে রণবীর সিং হঠাৎ করেই প্রকল্প থেকে সরে আসেন, যার ফলে প্রযোজনা সংস্থার বড় আর্থিক ক্ষতির অভিযোগ ওঠে প্রায় ৪৫ কোটি রুপি পর্যন্ত। এই ঘটনার পরই বিষয়টি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সাইন এমপ্লয়িজপর্যন্ত পৌঁছে। অন্যদিকে রণবীরের পক্ষ থেকে জানানো হয়, তিনি পুরো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি এবং পেশাদারভাবে বিষয়টি সমাধানের পক্ষেই ছিলেন।
বর্তমানে মামলাটি বিচারাধীন। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সাইন এমপ্লয়িজ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর অবস্থান আদালতের নজরদারিতে আছে। অন্যদিকে, রণবীর সিং আপাতত সব বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করছেন বলে জানা গেছে তিনি সম্প্রতি বুদাপেস্টে ছিলেন একটি স্পোর্টস উইকেন্ডের সময়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ভোরের আকাশ/জেআ