শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের সিনেমা ‘মালিক’ নিয়ে আশাবাদী শুভ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচনায় রয়েছে পরিচালক সাইফ চন্দনের ‘মালিক’। ছবিটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা ও অর্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ নিয়ে শুভ বলেন, ‘যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে সেটা সৎ ব্যবহার করাটাই হচ্ছে সময়। তো আমার কাছে এই সুযোগটা এসেছিল, আমি সৎ ব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হইছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।’

আরও পড়ুন

নেইমারকে নিয়ে ব্রাজিল দলে স্বস্তির খবর

বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের প্রসঙ্গ টেনে এই নায়ক আরও বলেন, ‘ইনশাল্লাহ আমাদের দেশ থেকে এরকম একটা কাজ হয়েছে এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক, দেখা যাক কী হয়।’

‘তারপর খুবই আনন্দের বিষয় কারণ ওই যে আপনিই বললেন ৪০০ কোটি রুপির, ৫০০ কোটি রুপি বা হাজার কোটি রুপির বাজেটের ছবি, তো সেই তুলনায় আমাদের দর্শক যদি কিছুটা দেশের বাইরের ভিন্ন ধারার, ভিন্ন দেশের একটু ফ্লেভার পায় ক্ষতি কী?’

দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা উল্লেখ করে শুভ যোগ করেন, ‘তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু। আমি শুধু একটা জিনিসই বলব ‘মালিক’ এখনো সাকসেসফুলি চলছে। যারা এখনো দেখেননি তারা অবশ্যই অবশ্যই হলে এসে যদি আনন্দ করতে চান, আনন্দ-উল্লাস করতে চান, তালি মারতে চান, সিটি বাজাইতে চান, তাহলে ‘মালিক’ দেখবেন।’

বিদ্যা সিনহা মিমঢালিউডঈদের সিনেমাআরিফিন শুভ

শেয়ার করুন: