শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পেটের ক্যানসারসহ একটি কিডনি অচল ছিল বলে জানা গেছে।

গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। প্রায় ৭০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন। সম্প্রতি তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।

এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ‘এই সময় অনলাইন’-কে বলেন, তিনি শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন। তার চলে যাওয়ায় আমরা সকলেই মনে করছি তিনি মুক্তি পেয়েছেন।

২০২৫ সালের শুরুর দিকেও তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের সেটে ফিরেছিলেন। কিন্তু পাঁজর ভেঙে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকেই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন।

এদিকে চলতি বছরের এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে যখন পা রাখি তখন আমার পনেরোর কাছাকাছি বয়স। প্রায় সত্তর বছর হয়ে গেল। কত যে স্মৃতি

দীর্ঘদিনের গৃহকর্মী কান্নাজড়িত কণ্ঠে জানান, নতুন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করেই চলে গেলেন। তবে গত ছয় মাস শারীরিকভাবে খুব কষ্ট পেয়েছেন। তিনি প্রার্থনা করেন, সদ্যপ্রয়াত এই বর্ষীয়ান অভিনেত্রী যেন চিরশান্তিতে থাকেন।

ভোরের আকাশ/তা.কা

বাসন্তী চ্যাটার্জিটালিগঞ্জমৃত্যু

শেয়ার করুন: