শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেলারেই বাজিমাত ‘দৃশ্যম ৩’-এর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাচ, গান কিংবা বড় ধরনের মারপিট নেই; চিত্রনাট্যের টানটান উত্তেজনা ও তুখোড় অভিনয়ের জাদুতেই দর্শকের মন জয় করেছে ‘দৃশ্যম’। বলিউডে এ সিরিজের আগের দুটি সিনেমাই পেয়েছে ব্যাপক সাফল্য। এবার আসছে তৃতীয় তথা শেষ কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’।

আজ বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। এবারও সিনেমার মূল চরিত্রগুলোতে আগের শিল্পীরা রয়েছেন, তবে বদলও হয়েছে কিছু। বরাবরের মতো এবারের ট্রেলারেও একঝাঁক তুখোড় অভিনেতার উপস্থিতি নজড় কেড়েছে।

অজয় দেবগন, টাবু, রজত কাপুর, সৌরভ শুক্লা ও শ্রিয়া সরণেরা তো রয়েছেনই। এবার তাদের সঙ্গে যোগ দিলেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতের মতো দুই দাপুটে অভিনেতা। যেন একজনের সঙ্গে অন্যজন পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তাই পুরো সিনেমা দেখার জন্যই এরই মধ্যে দর্শক উদগ্রীব হয়ে উঠেছেন।

আরও পড়ুন

হরমুজে ১০ জাহাজে হামলার দাবি আইআরজিসির

বিজয় সালগাওকারের বড় মেয়ে পরিস্থিতির শিকার হয়ে এক তরুণকে হত্যা করে। সেই ঘটনা থেকে পরিবারকে বাঁচাতে একের পর এক কৌশল অবলম্বন করে চলেছে বিজয় ও তার স্ত্রী-সন্তানরা। অন্যদিকে নিহত তরুণের মা-বাবাও চেষ্টার কমতি রাখছে না, দোষীকে শাস্তি দিতে। এভাবেই এগোচ্ছে ‘দৃশ্যম’-এর গল্প।

এবারের গল্পে বিজয়ের বিরুদ্ধে পোক্ত প্রমাণ জোগাড় করেছে পুলিশ। তাই পরিস্থিতি হয়ে উঠেছে আরো জটিল ও টানটান উত্তেজনার। তবে কি ধরা পড়ে যাবে বিজয় ও তার পরিবার? নাকি এবারও সব বাধা পেরিয়ে নিরাপদ থাকবে তারা? উত্তর মিলবে সিনেমায়।

অভিষেক পাঠক নির্মিত ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ২ অক্টোবর। উল্লেখ্য, এটি মূলত মালয়ালম ‘দৃশ্যম ৩’-এর অফিসিয়াল রিমেক। আগের দুই কিস্তিও একইভাবে পুনঃনির্মিত হয়েছে।

বলিউড

শেয়ার করুন: