শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনে দুয়ার নতুন ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে রয়েছে একমাত্র কন্যা দুয়া পাড়ুকোন সিং। চলতি বছরই তারা দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানিয়েছিলেন। এবার মেয়ের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ কিছু ছবি প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।

ছবিগুলো প্রকাশের পর সবচেয়ে বেশি নজর কেড়েছে তাদের মেয়ে দুয়া। পরিবারের অন্তরঙ্গ মুহূর্তের এসব ছবিতে দুয়ার উপস্থিতি ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি দীপিকার বেবি বাম্পও দেখা গেছে ছবিতে।

দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সঙ্গে জীবনের আরও এক আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিলেন এই জুটি। ছবিগুলোয় সবার নজর কেড়েছে ছোট্ট দুয়া। তার হাসি, তাকানোর সব কিছুতেই যেন ভক্তরা রণবীর সিংকে দেখতে পাচ্ছেন। অনেকে আবার রণবীরের ছোটবেলার ছবিও যুক্ত করেছেন।

ছবিগুলোর কেন্দ্রে রয়েছে একরত্তি দুয়া। কখনও বাবা-মায়ের মাঝে মিষ্টি হাসিতে মুখ লুকোচ্ছে সে, আবার কখনও রণবীর-দীপিকার সঙ্গে চমৎকার ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিচ্ছে।  ছবির ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই এখন বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।’

বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিয়ে করেন। তাদের বিয়েতে দীপিকার কোঙ্কনি ঐতিহ্য এবং রণবীরের সিন্ধি সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। আর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে দুয়া।

ভোরের আকাশ/জেআ

দীপিকা পাড়ুকোনবলিউডরণবীর সিং

শেয়ার করুন: