শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘মালিক’ সিনেমা ঘিরে আলোচনায় বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘মালিক’-এ দেখা যাবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। সিনেমাটি ঘিরে যখন চলছে ব্যাপক আলোচনা, তখনই নতুন এক ফটোশুটে ভিন্ন এক লুকে ধরা দিলেন এই তারকা। তাঁর সৌন্দর্য, ফ্যাশন সেন্স এবং স্বাভাবিক আকর্ষণীয় উপস্থিতি আবারও নজর কাড়ল ভক্তদের।

সোমবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন মিম। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে হালকা গোলাপি রঙের একটি আকর্ষণীয় থ্রি-পিসে। খোলা চুল, মানানসই মেকআপ এবং চুড়ি-গহনায় আরও নান্দনিক হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

মিমের এই ফটোশুটে বাড়তি সৌন্দর্য যোগ করেছে গাঢ় গোলাপি বাগানবিলাস ফুল। কোনো ছবিতে তাঁকে দেখা যায় ফুলের ডালে হাত রেখে মিষ্টি হাসিতে পোজ দিতে, আবার কোনো ছবিতে তিনি শান্ত ও মায়াবী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

আরও পড়ুন

সেন্সর ও কূটনৈতিক জটিলতায় অনিশ্চিত সালমানের ‘মাতৃভূমি’

ছবিগুলো প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশংসার বন্যা। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে ওঠে পোস্টগুলো। ভক্তরা তাঁর নতুন লুকের প্রশংসায় মেতে ওঠেন।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত অ্যাকশন ঘরানার বিগ বাজেট সিনেমা ‘মালিক’। এতে তাঁর বিপরীতে দেখা যাবে আরিফিন শুভকে। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এমন সময়ে তাঁর এই শান্ত ও স্নিগ্ধ লুক ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভোরের আকাশ/সু.পা

বিদ্যা সিনহা মিম

শেয়ার করুন: