শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘এটা আমাদেরই গল্প’ নিয়ে কেয়া পায়েলের আবেগঘন অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
‘এটা আমাদেরই গল্প’ নিয়ে কেয়া পায়েলের আবেগঘন অভিজ্ঞতা
‘এটা আমাদেরই গল্প’ নিয়ে কেয়া পায়েলের আবেগঘন অভিজ্ঞতা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, ভাইরাল হওয়া নিয়ে ভাবনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে তিনি এই অর্জন পুরো টিমকে উৎসর্গ করেন।

পুরস্কার ও কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, এটি তার দ্বিতীয় পুরস্কার এই নাটকের জন্য। তিনি জানান, কাজটির পুরো টিমের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা রয়েছে এবং পরিচালকের অনুপস্থিতিতে তিনি পুরস্কারটি সবার প্রতি উৎসর্গ করেছেন। তার মতে, নাটকটির গল্প অত্যন্ত সাধারণ হলেও দর্শকের সঙ্গে গভীরভাবে সম্পর্ক তৈরি করেছে। পারিবারিক সম্পর্ক, মায়ের সঙ্গে কথা বলা কিংবা স্বামী-স্ত্রীর সম্পর্ক—সব মিলিয়ে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন বলেই এটি এত জনপ্রিয় হয়েছে।

ভাইরাল হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি এসব নিয়ে খুব বেশি ভাবেন না। তার মূল লক্ষ্য হলো ভালো কাজ করা, যাতে মানুষ কাজের মাধ্যমেই তাকে মনে রাখে। তার মতে, একজন শিল্পীর জন্য ভাইরাল হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কাজের মাধ্যমে মানুষের সম্মান অর্জন করা। তিনি চান, কাজ করে শুধু হারিয়ে না গিয়ে সম্মান নিয়ে দীর্ঘ সময় টিকে থাকতে।

আরও পড়ুন

মায়ের ত্যাগে গড়া আমার জীবন : দীপা খন্দকার

নিজেকে ভাঙার প্রসঙ্গে কেয়া জানান, সম্প্রতি তিনি একটি পাগলের চরিত্র এবং একটি কুৎসিত চেহারার মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তবে ‘এটা আমাদেরই গল্প’ নাটকের মেহেরিন চরিত্রটি তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি মৃত্যু দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, সেই সময় পুরো সেট ভারী হয়ে গিয়েছিল এবং সবাই গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। দৃশ্যটি করতে গিয়ে তারা মৃত্যুর পর প্রিয়জনদের অনুভূতিকে খুব কাছ থেকে অনুভব করার চেষ্টা করেছিলেন।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাবেক প্রেমিক এবং বর্তমান জীবনসঙ্গী নিয়েও কথা বলেন কেয়া পায়েল। তিনি বলেন, নিজের প্রতি তার ভালোবাসা সবচেয়ে বেশি। সাবেক সম্পর্ক নিয়ে কোনো ক্ষোভ নেই, বরং সেই ভালোবাসার স্মৃতি থেকে যায়। তবে বর্তমান জীবনে তার স্বামীই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার অবস্থান জীবনের শীর্ষে।

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী কেয়া পায়েল

শেয়ার করুন: