শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলিউডের ওয়েব সিরিজে আরিফিন শুভ, প্রকাশিত প্রথম ঝলক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউডের ওয়েব সিরিজে আরিফিন শুভ, প্রকাশিত প্রথম ঝলক
বলিউডের ওয়েব সিরিজে আরিফিন শুভ, প্রকাশিত প্রথম ঝলক

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে। কলকাতার নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে সিরিজটির প্রথম ঝলক।

ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর ফুটেজ প্রকাশ করেছে। সেখানে অন্যান্য সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে শুভকেও। ‘জ্যাজ সিটি’ নামের এই সিরিজে শুভ হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন রূপে, যেখানে তার লুকে ফুটে উঠেছে সত্তরের দশকের আবহ।

কয়েক সেকেন্ডের এই ঝলকেই শুভকে দেখা গেছে নানা চমকপ্রদ রূপে—কখনো ধূসর স্লিম কাট স্যুটে, কখনো সাদা ঝকঝকে পোশাকে নাচের ভঙ্গিতে, আবার কখনো ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবিতে। প্রতিটি রূপেই রেট্রো হেয়ারস্টাইল আর পোশাক সেই সময়ের আবহকে জীবন্ত করে তুলেছে।

শুধু শুভ নন, সিরিজটিতে যুক্ত হয়েছেন টলিউড ও বলিউডের একাধিক পরিচিত মুখও। শুভর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা। পুরো সিরিজের শুটিং হয়েছে রেট্রো সেটে, যাতে ১৯৭০-এর দশকের পরিবেশ নিখুঁতভাবে ফুটে ওঠে। নির্মাতা ও প্রযোজনা সংস্থার দাবি, দর্শক যেন সত্যিই সেই সময়টিতে ফিরে যেতে পারেন—এটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।

প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শুভভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এ সিরিজ কেবল নতুন ধারার গল্পই নয়, বরং শুভর বলিউড যাত্রারও সূচনা। এখন সবার অপেক্ষা পূর্ণাঙ্গ টিজারের, যেখানে বোঝা যাবে বলিউডে শুভর উপস্থিতি কতটা আলোড়ন তুলতে পারে।

ভোরের আকাশ//হ.র

বলিউড

শেয়ার করুন: