শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

আদালত প্রাঙ্গণে পৌছেই অসুস্থ পরীমনি, হয়নি জেরা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আদালত প্রাঙ্গণে পৌছেই অসুস্থ পরীমনি, হয়নি জেরা
আদালত প্রাঙ্গণে পৌছেই অসুস্থ পরীমনি, হয়নি জেরা

আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা হয়নি।  সোমবার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৯ সেপ্টেম্বর জেরার নতুন দিন ঠিক করেছেন ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহিনা হক সিদ্দিকা।

এদিন সকাল ১১টা ৫ মিনিটে পরীমনি আদালতে আসেন।  পরে সাড়ে ১১টার দিকে আদালত থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৩টার দিকে জেরা হবে।  এরপর বিকাল পর্যন্ত গাড়িতে বসে ছিলেন পরীমনি।  এর মাঝে তিনি অসুস্থবোধ করায় তার তরফে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।  বিচারক সময় মঞ্জুর করার পর আদালত ত্যাগ করেন এই চিত্রনায়িকা।

২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে ওই ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললে শোরগোল পড়ে যায়।  ১৩ জুন রাতে পরীমনি এক ফেইসবুক পোস্টে লেখেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।  আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।  আমি এর বিচার চাই।’

ওই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পর গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরীমনি।  পরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন এই চিত্রনায়িকা।

মামলা দায়েরের পরই রাজধানীর উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।  তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।  অভিযুক্তরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।

এরপর ২০২২ বছরের ১৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।  ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।  এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: