শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘কিং’র শুটিং স্থগিত, যে কারণে দেশে ফিরছেন শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শারীরিক প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তি পেরিয়ে ‘কিং’ সিনেমার শুটিং শুরু করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছিল পোল্যান্ডে। যেখানে বলিউড বাদশাহর লুক, ছবির বাজেট আর তারকাখচিত কাস্ট, সব মিলিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। শুটিংও চলছিল জোরকদমে। এমন সময় হঠাৎই নিজ দেসে ফিরলেন বলিউডের কিং খান।

বলিউড সূত্র জানিয়েছে, শাহরুখের শুটিং ফেলে দ্রুত দেশে ফেরার বিশেষ কারণ রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান নিজেই।

এটাই তার জীবনের প্রথম জাতীয় পুরস্কার। তেইশ সালের ব্লকবাস্টার ‘জাওয়ান’ সিনেমার জন্যই এই সম্মান পাচ্ছেন তিনি। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার জাতীয় স্বীকৃতি, তাই আবেগে ভাসছেন সুপারস্টার।

তাই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি; সব কাজ সরিয়ে এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতেই পোল্যান্ড থেকে দেশে ফিরছেন কিং খান।

ভোরের আকাশ/তা.কা

শাহরুখ খান

শেয়ার করুন: