শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘টক্সিক’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত
কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ ঘিরে যখন দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই নতুন এক গুঞ্জনে সরগরম হয়ে ওঠে বলিউড। শোনা যায়, ছবিতে যশের সঙ্গে কিয়ারা আদভানির কিছু অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়ার দাবি নাকি জানিয়েছেন এই অভিনেত্রী।

এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে বিষয়টি নিয়ে চুপ থাকেননি কিয়ারা। নিজের পেশাদারিত্ব নিয়ে এমন দাবি ওঠায় তিনি সরাসরি প্রতিবাদ জানান। ভাইরাল হওয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কিয়ারা স্পষ্টভাবে লিখেন, “অ্যাবসোলিউট ননসেন্স।” এর মাধ্যমে তিনি পুরো বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দেন।

চলতি বছরের শুরুতে ‘টক্সিক’-এর টিজার ও কিছু স্থিরচিত্র প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক শুরু হয়। টিজারে যশের অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হলে নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, ছবিতে নারীর চরিত্রায়ন কি শুধুই শারীরিক উপস্থাপনাতেই সীমাবদ্ধ? এমনকি একজন নারী পরিচালক থাকা সত্ত্বেও কেন এমন দৃশ্য রাখা হয়েছে—তা নিয়েও সমালোচনা হয়।

আরও পড়ুন

শপথ নিলেন নুসরাত তাবাসসুম

তবে এই বিতর্কের মধ্যেও সিনেমাটির পাশে দাঁড়িয়েছেন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা মনে করেন, ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশ ও কিয়ারার পাশাপাশি অভিনয় করেছেন হুমা কুরেশি, নয়নতারা এবং অক্ষয় অবেরয়সহ আরও অনেকে।

ভোরের আকাশ/সু.পা

বলিউড

শেয়ার করুন: