শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলিউডে বয়সভিত্তিক বৈষম্য নিয়ে সরব তাপসী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে নারী ও পুরুষ তারকাদের মধ্যে বয়সভিত্তিক বৈষম্যের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, ইন্ডাস্ট্রিতে এখনো এমন একটি প্রচলিত ধারণা রয়েছে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক বা কমেডিধর্মী সিনেমার জন্য বিবেচনা করতে অনেকেই অনাগ্রহ দেখান।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা কাজ করে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক, কমেডি ঘরানার ছবিতে নিতে চায় না।’

তিনি এই দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, ‘যদি বয়স সত্যিই একটি মানদণ্ড হয়, তাহলে সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে হওয়া উচিত।’

এ প্রসঙ্গে তিনি জনপ্রিয় পুরুষ তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ টানেন। বিশেষভাবে তিনি শাহরুখ খানের নাম উল্লেখ করে বলেন, ‘বয়স বাড়লেও তিনি এখনো রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকের কাছে গ্রহণযোগ্য।’

তাপসীর মতে, ‘সমস্যা বয়স নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি।’

তিনি আরও বলেন, ‘৩০ বছরের পর অনেক অভিনেত্রীকে রোমান্টিক লিড চরিত্রে কম দেখা যায়, অথচ তাদের দক্ষতা বা জনপ্রিয়তা কমে না।’

তার মতে, এই ধরনের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি, কারণ আধুনিক সিনেমায় চরিত্র ও গল্পই হওয়া উচিত মূল বিষয়, বয়স নয়।

তাপসী পান্নু ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ দশকের শুরু থেকে বলিউডে কাজ করছেন এবং ধীরে ধীরে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পিংক’, ‘বদলা’, ‘থাপ্পড়’, ‘মিশন মঙ্গল’, ‘মারজাবান’, ‘হাসিন দিলরুবা’ এবং ‘দুনকি’।

আরও পড়ুন

চার্জ দেওয়ার সময় ফোন গরম হওয়ার কারণ কী?

বর্তমানে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন। সাম্প্রতিক সময়ে তিনি অনুবাব সিনহার পরিচালনায় ‘অস্সি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা ২০২৬ সালে মুক্তি পেয়েছে এবং তাকে কেন্দ্র করে সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

তার আসন্ন প্রজেক্টের মধ্যে রয়েছে কানিকা ধিল্লনের সঙ্গে ‘গান্ধারী’ নামের একটি নেটফ্লিক্স থ্রিলার, যেখানে তিনি একটি অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকটি প্রজেক্ট নিয়েও তিনি কাজ করছেন, যা ২০২৬–২০২৭ সালে পর্যায়ক্রমে মুক্তি পাওয়ার কথা।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেত্রীঅভিনেত্রীবলিউডতাপসী পান্নু

শেয়ার করুন: