শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেয়ের প্রথম জন্মদিনে বিশেষ চমক দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এ উপলক্ষে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যা রুশদা মাইমানাহর মুখ প্রকাশ করেছেন তিনি। এত দিন আড়ালে রাখা মেয়ের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

একই সঙ্গে মেয়ের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নিলয়। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা আজ এক বছর পূর্ণ করল।’

মেয়ের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনাও জানিয়েছেন অভিনেতা।

রুশদার সুস্থতা, অফুরন্ত আনন্দ, সুন্দর ও পবিত্র মন এবং সুন্দর জীবন কামনা করেছেন তিনি। পাশাপাশি সব ধরনের অনিষ্ট থেকে মেয়েকে রক্ষা করে সর্বদা কল্যাণের পথে পরিচালিত করার প্রার্থনা করেন।

বার্তার শেষে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে নিলয় আলমগীর লেখেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।’

আরও পড়ুন

মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহির জোড়া জয়

গত বছরের ২৭ নভেম্বর নিলয় ও তাসনুভা তাবাসসুম দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয় রুশদা মাইমানাহ। সে সময় নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছিলেন নিলয়।

এর আগে ২০২১ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নিলয় ও তাসনুভা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু হয় তাদের সম্পর্ক। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

ভোরের আকাশ/জেআ

জনপ্রিয়অভিনেতানিলয় আলমগীর

শেয়ার করুন: