শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাধুরীকে নিয়ে অঙ্কুশ হাজরার স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা জানালেন তার জীবনের ‘স্বপ্নসুন্দরী’ হলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নাচ ও অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে প্রকাশ করেছেন মাধুরীর প্রতি তার দীর্ঘদিনের দুর্বলতার কথা। এমনকি সুযোগ পেলে তিনি তাকে ডেটে নিয়ে যেতে চান বলেও জানান।

অঙ্কুশ বলেন, তাদের প্রজন্মে মাধুরী দীক্ষিত ছিলেন বহু মানুষের স্বপ্নের নায়িকা। তার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নায়িকা হিসেবে নয়, একজন নৃত্যশিল্পী হিসেবেও মাধুরী তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন।

তিনি আরও জানান, ছোটবেলায় বর্ধমানে রবিবার মানেই ছিল টেলিভিশনে মাধুরীর সিনেমা দেখা। ‘বেটা’, ‘তেজাব’ ও ‘হম আপকে হ্যায় কৌন’–এর মতো ছবিগুলো প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল তার। বিশেষ করে মাধুরীর নাচ ও অভিব্যক্তি তাকে নাচ শেখার প্রতি আরও আগ্রহী করে তোলে।

আরও পড়ুন

সিনেমার ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ওমর সানী

শৈশবের স্মৃতিচারণায় অঙ্কুশ বলেন, তখন বাড়িতে ভিসিআর ছিল এবং ক্যাসেটে মাধুরীর গান চালিয়ে নাচতেন তিনি। তার এমন আগ্রহ দেখে মা মাঝেমধ্যে বকাঝকাও করতেন, তবে সেই শখই পরে তাকে অভিনয় ও নাচের জগতে এগিয়ে যেতে সাহায্য করেছে।

অঙ্কুশ জানান, এখন পর্যন্ত মুম্বাইয়ে কাজ করলেও মাধুরী দীক্ষিতের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি। তবে সুযোগ পেলে তিনি স্বপ্নের নায়িকার সঙ্গে দেখা করতে এবং তাকে ডেটে নিয়ে যেতে চান বলে আবারও উল্লেখ করেন।

ভোরের আকাশ/সু.পা

অভিনেতা অঙ্কুশ হাজরা

শেয়ার করুন: