শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যাংককের একটি হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্র স্বাগতা। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। স্বাগতা তার মেয়ের নাম রেখেছেন মারিয়ম সর্বজয়া সানু আজাদ।

 হাসপাতালের বিছানা থেকে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেইসবুকে পোস্ট করে স্বাগতা লিখেছেন, ‘এই পৃথিবীতে তোমাকে স্বাগত মারিয়ম সর্বজয়া সানু আজাদ।’

স্বাগতাকে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিয়েছেন তার সহকর্মীরা। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘অভিননন্দন’।

গায়িকা দিলশাদ নাহার কণা লিখেছেন, ‘অভিনন্দন প্রিয়, তোমার জন্য অনেক খুশি লাগছে।’ আজমেরী হক বাঁধন, তমালিকা কর্মকার, বিজরী বরকতুল্লাহ, অপর্ণা ঘোষ, কোণালসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা।

স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী বাংলাদেশি। তার জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আজাদ পেশায় ব্যবসায়ী। তবে ব্যবসার বাইরে সংগীত জগতের সঙ্গে জড়িত আজাদ কেবল গান লেখেনই না, তাতে সুর করেন এবং মিউজিক কম্পোজও করেন। বড় হয়ে অভিনয়ে আসার আগে শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা।

এরপর ২০০৫ সালে ‘ইউ গট দ্য লুক’ এর শীর্ষ বিজয়ী হয়ে স্বাগতা ছোটপর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০৭ সালে মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল।

এ ছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদলেও আছেন স্বাগতা। অভিনেত্রীকে সবশেষ ‘দেয়ালের দেশ’ সিনেমায় দেখা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

ব্যাংককজিনাত সানু স্বাগতাচলচ্চিত্র

শেয়ার করুন: