শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের ঢাকায় আসছেন পপ তারকা ওটিলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চার বছর পর আবার ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তার কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। কনসার্টটি আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছেন ওটিলিয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা কনসার্টের ফটোকার্ড। এর পর থেকেই বাংলাদেশি ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি প্রকাশের পর ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পৌঁছে যায় তার জনপ্রিয়তা।

আরও পড়ুন

‘তিক্ততা ভুলে’ কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান

ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এর আগে প্রতিষ্ঠানটি অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো আলোচিত আন্তর্জাতিক আয়োজন করেছে। অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এবারও আন্তর্জাতিক মানের একটি আয়োজন উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

ওটিলিয়ার কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগির এসব বিস্তারিত তথ্য জানানো হবে।

ভোরের আকাশ/ইউএম

পপ তারকাঢাকাওটিলিয়া

শেয়ার করুন: