শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৃজিতের নতুন সিনেমায় গায়ক অনির্বাণ ভট্টাচার্য

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সৃজিত মুখার্জির সুরে গান গাইলেন অনির্বাণ।

এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া সৃজিত পরিচালিত ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমাতেও গান গেয়েছিলেন অনির্বাণ। তবে তখন সুরকার ছিলেন না সৃজিত। নতুন সিনেমায় পরিচালক ও অভিনেতার এই সংগীত সহযোগিতাকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। যদিও অনির্বাণ কোন গান গাইছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সম্প্রতি সিনেমাটি নিয়ে একের পর এক তথ্য প্রকাশ করছেন নির্মাতারা। এর আগে ছবিতে অভিনেত্রী ইধিকা পালের ক্রিকেটার লুক প্রকাশ করা হয়। নেট প্র্যাকটিসে তাকে নিজেই প্রশিক্ষণ দিতে দেখা যায় সৃজিতকে।

‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমাটি নির্মিত হচ্ছে লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’কে কেন্দ্র করে। তার ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর ফিরছেন স্বাগতা

সিনেমাটিতে গোয়েন্দা কানাইচরণ চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

গোয়েন্দা ও থ্রিলারধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৃজিত মুখার্জীর। এর আগে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ ও ‘দশম অবতার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি। নতুন এই সিনেমার মাধ্যমে আবারও গোয়েন্দা ঘরানায় ফিরছেন এই নির্মাতা।

ভোরের আকাশ/জেআ

নির্মাতা সৃজিত মুখার্জিঅভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

শেয়ার করুন: