শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ বিরতির পর ফিরছেন স্বাগতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবারও ক্যামেরার সামনে ফিরছেন অভিনেত্রী ও উপস্থাপক জিনাত শানু স্বাগতা। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন  তিনি। একটি টেলিভিশন সিরিজে কাজ শুরু করছেন অভিনেত্রী।

আগামী মাসে শুরু হচ্ছে সিরিজের শুটিং। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সিরিজের বিস্তারিত জানাবে।

দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকলেও স্বাগতার সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানেও। জানালেনম নতুন এই সিরিজ দিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে যাচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পারিবারিক ও সমসাময়িক নানান গল্প কেন্দ্র করে নির্মিত হবে সিরিজটি। এতে স্বাগতাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি।

আরও পড়ুন

দক্ষিণী চলচ্চিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে

মা হওয়ার পর নিজের সন্তান ও পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন স্বাগতা। সেই সময়টাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেছেন তিনি। এখন ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে আবারও কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছেন তিনি।

স্বাগতা বলেন, ‘মাতৃত্ব আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। এই সময়টা পুরোপুরি পরিবার ও সন্তানকে দিতে চেয়েছিলাম। এখন আবার কাজ শুরু করার জন্য নিজেকে প্রস্তুত মনে হচ্ছে। ভালো একটি গল্প দিয়ে দর্শকদের সামনে ফিরতে চাই। আশা করছি, নতুন সিরিজটি সবার ভালো লাগবে।’

ভোরের আকাশ/জেআ

সামাজিক যোগাযোগমাধ্যমঅভিনেত্রী

শেয়ার করুন: