শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ডা: আপদ’ নাটকে সাড়া, ২৪ ঘণ্টায় ১২ লাখের বেশি ভিউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নির্মাতা আতিক সজলের সামাজিক কমেডি ও বাস্তবধর্মী নাটক ‘ডা: আপদ’ মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি ইউটিউবে ১২ লাখের বেশি ভিউ অতিক্রম করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটকটির পরিচালক আতিক সজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জি সিরিজ বাংলা ড্রামা নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।

মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। অল্প সময়ের মধ্যে ১২ লাখ ভিউয়ের মাইলফলক অতিক্রম করায় উচ্ছ্বসিত নির্মাতা ও নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীরা।

নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, এশা, রেজাউল, হাবিবুর রহমান, হাসিমুন, ফরহাদ, শিমুল, হাসান ও মালেকাসহ আরও অনেকে।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন শামসুল ইসলাম লেলিন।

আরও পড়ুন

পঞ্চগড়ে জন্মাষ্টমী উপলক্ষে পূজা ও আলোচনা সভা

নাটকটি প্রসঙ্গে পরিচালক আতিক সজল বলেন, বিনোদন মানুষের মনের খোরাক। নাটক বিনোদনের অন্যতম মাধ্যম। দর্শকরা নাটক দেখে আনন্দিত হলে সেখানেই একজন পরিচালকের সার্থকতা। ‘ডা: আপদ’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে বলেও আশা প্রকাশ করেন তিনি। সামনে নাটকটি আরও সাড়া ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্মাতা।

মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ১২ লাখের বেশি ভিউ নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/জেআ

ইউটিউব

শেয়ার করুন: