পঞ্চগড়ে জন্মাষ্টমী উপলক্ষে পূজা ও আলোচনা সভা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আয়োজনে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী পূজা ও আলোচনা সভা।
আয়োজক সূত্রে জানা যায়, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক বাবু মনোরঞ্জন বণিক, সদস্য সচিব বাবু নারায়ণ চন্দ্র ঝাঁ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু কমলেশ চন্দ্র ঘোষ এবং পঞ্চগড় সদর উপজেলা শাখার আহ্বায়ক বাবু মধু সুদন বণিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বাবু প্রদীপ কুমার ঘোষ।
আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবতা, সম্প্রীতি ও ন্যায়-নীতির বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হবে।
সার্বিক ব্যবস্থাপনায়: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, পঞ্চগড় জেলা শাখা।
ভোরের আকাশ/ এনউব