শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুক্তির চার দিনেই বাজিমাত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ১০০ কোটি রুপির ক্লাবে জায়গা করে নিয়েছে অক্ষয় কুমার অভিনীত বহুল আলোচিত বলিউড কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির প্রথম তিন দিনে সপ্তাহান্তের সুবিধা পেয়ে ছবিটি উল্লেখযোগ্য আয় করে। চতুর্থ দিন, অর্থাৎ প্রথম কর্মদিবসে আয়ের গতি কিছুটা কমলেও মোট আয় ১০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে। আহমেদ খান পরিচালিত সিনেমাটির এই সাফল্য নিয়ে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

স্যাকনিল্ক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চার দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন বা বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ৪৮ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৫৭ লাখ টাকা।

এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে মোট গ্রস আয় এসেছে ৮৬ কোটি ৫৩ লাখ রুপি, যার নেট কালেকশন ৭২ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বা ওভারসিজ বাজার থেকে সিনেমাটি এ পর্যন্ত তুলে নিয়েছে ১৯ কোটি ৯৫ লাখ রুপি।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ৭০০ ছাড়াল

মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ প্রথম সোমবার ভারতের ১০ হাজার ৯২২টি শো থেকে সিনেমাটি নেট সাড়ে ৮ কোটি রুপি এবং ওভারসিজ থেকে আরও ৩ কোটি রুপি আয় করে; বিশ্বব্যাপী একশো কোটির অভিজাত ক্লাবে নিজের নাম লেখায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

এর আগে গত বৃহস্পতিবার অগ্রিম প্রদর্শনী বা পেইড প্রিভিউয়ের মাধ্যমে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে ভারতের বক্স অফিসে খাতা খোলে সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিন শুক্রবারে ১৫ কোটি ২৫ লাখ এবং দ্বিতীয় দিন শনিবারে ২০ কোটি রুপি আয় করে এটি। সাপ্তাহিক ছুটির দিন রোববারে সিনেমাটি তার সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপি সংগ্রহ করে। কর্মদিবসের প্রথম দিন সোমবারে এসে আয়ের ক্ষেত্রে স্বাভাবিক পতন লক্ষ্য করা গেলেও সাড়ে ৮ কোটি রুপির এই সংগ্রহকে দীর্ঘমেয়াদি সফলতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। মূলত পারিবারিক দর্শক ও ফ্র্যাঞ্চাইজিপ্রেমীদের আকর্ষণের কারণেই সিনেমাটি কর্মদিবসেও ভালো ব্যবসা ধরে রাখতে পেরেছে।

উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি ২০০৭ সালের ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সাম্প্রতিক সময়ের অন্যতম বড়। তারকাবহুল এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি এবং জ্যাকি শ্রফের মতো একঝাঁক জনপ্রিয় তারকা। 

ওয়েলকাম ৩বলিউডঅক্ষয় কুমারওয়েলকাম টু দ্য জঙ্গল

শেয়ার করুন: