শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জার্মানির হার নিয়ে আবেগঘন বার্তা স্পর্শিয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলটির এই অপ্রত্যাশিত বিদায়ে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো মন খারাপ হয়েছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ারও। তবে প্রিয় দলের এমন হতাশাজনক পরিণতির পরও জার্মানির প্রতি নিজের অটুট ভালোবাসা ও আজীবন সমর্থনের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির নাটকীয় হারের পর নিজের ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। দেখা যায়, জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে স্মিত হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। তবে ছবির ক্যাপশনে প্রিয় দলের খেলায় ক্ষোভ ও অভিমান ঝরে পড়েছে এই তারকার।

স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’

আরও পড়ুন

মুক্তির চার দিনেই বাজিমাত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর

সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবময় অতীতে ফেরার আশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’

উল্লেখ্য, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে জার্মানির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।

ভোরের আকাশ/জেআ

ফিফা বিশ্বকাপজার্মানিঅর্চিতা স্পর্শিয়া

শেয়ার করুন: