শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সালমান খানের সঙ্গে পাপারাজ্জিদের খুনসুটি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ‘ভাইজান’ খ্যাত সালমান খানের মেজাজ বোঝা সত্যিই কঠিন। মঙ্গলবার (১৯ মে) রাতে যে পাপারাজ্জিদের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তিনি, বুধবার (২০ মে) রাতেই আবার তাদের সঙ্গে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে—হাসিমুখে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে অভিনেতা রীতেশ দেশমুখের নতুন সিনেমা ‘রাজা শিবাজী’র সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির হন সালমান খান। গাড়ি থেকে নামতেই সেখানে উপস্থিত পাপারাজ্জিরা হাতজোড় করে তার কাছে ক্ষমা চাইতে শুরু করেন।

পাপারাজ্জিদের এমন আচরণে প্রথমে কিছুটা থমকে যান সালমান। তবে পরে নিজের নিরাপত্তারক্ষীদের সরিয়ে এক পাপারাজ্জিকে কাছে ডেকে নেন তিনি। সবাইকে হাসিমুখে ক্ষমা গ্রহণের ইঙ্গিত দেন ‘ভাইজান’।

আরও পড়ুন

মৃত্যুই আমাকে-হর্ষকে আলাদা করতে পারবে : ভারতী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিরা নিজেদের মধ্যে বলাবলি করছেন, “আজ কেউ চেঁচামেচি করবি না রে, লাভ ইউ ভাই।” এ কথা শুনে মজার ছলে সালমান বলেন, “হ্যাঁ, এটা তো চিৎকার করার একদম সঠিক জায়গা।”

এরপর পাপারাজ্জিরা মঙ্গলবার রাতের ঘটনার জন্য আবারও ক্ষমা চাইলে সালমান হাসতে হাসতে বলেন, “জোরে বলো, তোমাদের কারও আওয়াজ আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না।” সালমানের এমন খুনসুটি ও স্বতঃস্ফূর্ত আচরণ দেখে পাশে থাকা রীতেশ দেশমুখও হাসি চেপে রাখতে পারেননি।

ভোরের আকাশ/সু.পা

বলিউড সালমান খান

শেয়ার করুন: