শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মৃত্যুই আমাকে-হর্ষকে আলাদা করতে পারবে : ভারতী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার দাম্পত্য জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। হর্ষ আলাদা ফ্ল্যাটে থাকছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতী সিং।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, দুই সন্তানসহ ভারতীকে রেখে হর্ষ আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এ থেকেই মূলত তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে পরে হর্ষ লিম্বাচিয়া এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানান, কাজের চাপ ও পড়াশোনার সুবিধার জন্য শান্ত পরিবেশে কিছুদিন আলাদা ফ্ল্যাটে থাকছেন তিনি। এটি তাদের সম্পর্কের কোনো সমস্যার কারণে নয়।

হর্ষের ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা থামেনি। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে ভারতী সিং জানান, তাদের বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এক সাক্ষাৎকারে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমাদের বিচ্ছেদের গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা। আমাদের আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না। একমাত্র মৃত্যুই আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারে।”

আরও পড়ুন

ঈদের সাত দিন, সাত নায়িকার সিনেমা উৎসবে চ্যানেল আই

ভারতী আরও বলেন, “আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আলাদা হবো না। যেদিন আমাদের মৃত্যু হবে, সেদিনই শুধু আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হবো।”

ভারতীর এই স্পষ্ট বক্তব্যের পর স্বস্তি প্রকাশ করেছেন তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। জনপ্রিয় এই তারকা দম্পতির সুখী সংসার ও পারিবারিক বন্ধন অটুট থাকুক—এমন প্রত্যাশাই করছেন অনুরাগীরা।

ভোরের আকাশ/সু.পা

কমেডিয়ান ভারতী সিং

শেয়ার করুন: