শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়েও বরাবরই আলোচনায় থাকেন। বিশেষ করে তিনটি বিবাহবিচ্ছেদের পর বিভিন্ন সময়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মানসিক টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।  তিনি জানান, ভালোবাসার সম্পর্কে বারবার আঘাত পেয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন।

'স্ট্রেট আপ উইথ শ্রী' নামের একটি পডকাস্টে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?‘

আরও পড়ুন

রাজধানী সানা পুনরুদ্ধারে অভিযান চালাবে ইয়েমেন

এদিকে ২০০৩ সালে খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। প্রথম দীর্ঘ দাম্পত্যে তাদের অভিমন্যু (ঝিনুক) নামের একটি পুত্রসন্তান রয়েছে, যিনি বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই বসবাস করছেন।

প্রথম বিচ্ছেদের পর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সম্পর্ক স্থায়ী হয় মাত্র এক বছর। এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। তবে বিয়ের কয়েক মাসের মাথায় তারা আলাদা বসবাস শুরু করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশনের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: