শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দর্শক হৃদয়ে জায়গা করে নিচ্ছে ‘ঝরা বকুল’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
দর্শক হৃদয়ে জায়গা করে নিচ্ছে ‘ঝরা বকুল’
দর্শক হৃদয়ে জায়গা করে নিচ্ছে ‘ঝরা বকুল’

নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটক ‘ঝরা বকুল’। এটি দর্শকের মাঝে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক সম্পর্ক, দায়িত্ব ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে বিশেষভাবে নজর কেড়েছে সুনেরাহ বিনতে কামালের অভিনীত মনিরা চরিত্র।

গল্পে মনিরা একটি দরিদ্র পরিবারের বড় মেয়ে, যিনি ছোট ভাইবোন ও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরিবারের চাপ ও দায়িত্বের কারণে নিজের বিয়েও পিছিয়ে যায় তার। এমনকি মা-ও তাকে বিয়ে দিতে অনাগ্রহী, কারণ মনিরা চলে গেলে সংসারের ভার কে নেবে- এই শঙ্কা কাজ করে।

অন্যদিকে কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসে। এই দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প।

নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শক প্রতিক্রিয়া মিশ্র। কমেন্টবক্সে এক দর্শক লিখেছেন, ‘জানিনা মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেন করে। ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্য রকম। আর কেন জানি সব ধরনের চরিত্রে মানিয়ে যায়।’

অন্যদিকে অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। বড়লোকের মেয়ে থেকে গরিব পরিবারের মেয়ে, সব ধরনের চরিত্রেই সুনেরাহর মানিয়ে নেওয়ার ক্ষমতা দর্শকের দৃষ্টি কেড়েছে।

প্রযোজক জামাল হোসেন জানান, বর্তমানে দর্শক রম্য ও অতিরঞ্জিত কনটেন্টের বাইরে এসে বাস্তবধর্মী পারিবারিক গল্পে বেশি আগ্রহী। তাই ‘ঝরা বকুল’-এর মতো গল্প তারা সহজেই গ্রহণ করছেন।

আরও পড়ুন

আশা ভোঁসলের অপ্রকাশিত গান নিয়ে চমক, সামনে আনলেন এ আর রহমান

নির্মাতা রিংকু বলেন, তিনি সবসময় পারিবারিক গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করেন। দর্শক যখন নিজেদের জীবনের প্রতিচ্ছবি পর্দায় খুঁজে পান, তখন সেই গল্প বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেই কারণেই ‘ঝরা বকুল’ দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছে।

নাটকে আরও অভিনয় করেছেন ডলি জহুর, রোজী সিদ্দিকী ও গোলাম ফরিদা ছন্দা সহ আরও অনেকে।

ভোরের আকাশ/জেআ

সুনেরাহ বিনতে কামালবিনোদন সংবাদনাটকঝরা বকুল

শেয়ার করুন: