শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে ভাইরাল নতুন রূপ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে জন্ম হলেও আজ প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আন্তর্জাতিক তারকা হিসেবে। বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই সমান সাফল্যে তিনি বিশ্বজুড়ে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। আজ এই বহুমাত্রিক অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে ভক্তদের সামনে ধরা দিয়েছেন এক ভিন্ন ও অদেখা রূপে।

অবশ্য এই অদেখা রূপ তার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মাণাধীন ছবি ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সে চরিত্রেরই দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।

‘বারাণসী’র ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘আরো নতুন অভিযান, আরো আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…।’

একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় রহস্যময় ও ভয়ংকর আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। পোস্টারের মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি।

দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ।

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন—একজন দুর্ধর্ষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো।

এদিকে ‘বারাণসী’র ছবিগুলো দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘তিনি কি প্রধান খলনায়িকার চরিত্রে?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শৈশব থেকে তার সিনেমা দেখে আসছি, এখনও তিনি নিজের সেরাটা ধরে রেখেছেন।’

আরও পড়ুন

বাংলা ছবি না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

‘আরআরআর’-এর বৈশ্বিক সাফল্যের পর ‘বারাণসী’ নিয়ে ফিরছেন রাজামৌলি। বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি। এতে প্রিয়াঙ্কার সঙ্গে আছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলের মতো বিজ্ঞান কল্পকাহিনির উপাদান মিলিয়ে তৈরি হচ্ছে এই বৈশ্বিক অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।

ভোরের আকাশ/জেআ

 

জন্মদিনহলিউডবলিউডপ্রিয়াঙ্কা চোপড়া

শেয়ার করুন: