শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে ফিরছেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের প্রেম, আবেগ ও স্মৃতিমাখা দিনগুলো এবার ফিরছে ছোট পর্দায়। সেই সময়ের নস্ট্যালজিয়াকে ঘিরে সোনি আট চ্যানেলে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘Dear 90’s’। আর এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোট পর্দায় নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আগামী ২৩ নভেম্বর থেকে প্রচারিত হবে ধারাবাহিকটি।

প্রথম প্রেমের অনুভূতি কি কখনও পুরনো হয়? সময় পেরিয়ে গেলেও প্রথম ভালো লাগা, হাতে লেখা চিঠি কিংবা প্রিয় মানুষের জন্য অপেক্ষার স্মৃতি মনের কোণে থেকে যায়। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি ‘Dear 90’s’-এ মূলত সেই প্রথম প্রেমের নানা অনুভূতিই তুলে ধরা হবে। অডিয়ো ক্যাসেট, হাতে লেখা চিঠি, অপেক্ষা আর না-বলা মনের কথার মধ্যে দিয়ে এগোবে এর গল্প। সেই সময়ের প্রেমে ছিল এক ধরনের সরলতা। ছোট ছোট মুহূর্তেই প্রকাশ পেত ভালোবাসা। সেই পরিচিত অনুভূতিগুলিকে নতুন করে দর্শকের সামনে হাজির করবে এই ধারাবাহিক।

তবে কেবল প্রেমের গল্পই নয়, বরং বড় হয়ে ওঠা, স্বপ্ন দেখা, নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং জীবনের নানা পরিবর্তনের কথাও বলবে ‘Dear 90’s’। সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলালে প্রথম প্রেম কি একইভাবে টিকে থাকতে পারে? সেই প্রশ্নের উত্তরই খুঁজবে এই ধারাবাহিক।

এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ কোয়েল মল্লিক। বড় পর্দায় একাধিক সফল চরিত্রে দর্শকের মন জয় করার পর এবার তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। নব্বইয়ের দশকের প্রেমের গল্পে তার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

ধারাবাহিকটি নিয়ে কোয়েল বলেন, নব্বইয়ের দশকে প্রেমের অনুভূতি ছিল অন্য রকম। কারও জন্য অপেক্ষা করা, ছোট ছোট মুহূর্তের আনন্দ কিংবা বছরের পর বছর মনে থেকে যাওয়া স্মৃতির মধ্যে ছিল এক নিষ্পাপ সারল্য। ‘Dear 90’s’-এর গল্প তাকে সেই পুরনো অনুভূতিগুলির কাছে ফিরিয়ে নিয়ে গিয়েছে।

অভিনেত্রীর কথায়, ভালোবাসা, বড় হয়ে ওঠা, নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং জীবনের বিশেষ মুহূর্তগুলিকে আগলে রাখার গল্পের অংশ হতে পেরে তিনি আনন্দিত। দর্শকেরাও এই গল্পের মধ্যে নিজেদের জীবনের পরিচিত কিছু মুহূর্ত খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকে কোয়েল মল্লিকের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শঙ্খজিৎ সেনগুপ্ত এবং অপরাজিতা মুখার্জি।

আরও পড়ুন

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিত

আগামী ২৩ নভেম্বর ২০২৬ থেকে সোনি আট এবং Sony LIV-এ দেখা যাবে ‘Dear 90’s’। নব্বইয়ের দশকের প্রেম, স্মৃতি আর সম্পর্কের গল্প নিয়ে তৈরি নতুন এই ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।

সূত্র: দ্য ওয়াল

ভোরের আকাশ/জেআ

কোয়েল মল্লিকটালিউড অভিনেত্রী

শেয়ার করুন: