শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। এটি বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।

জানা গেছে, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ তারিখ।

জমা পড়া অন্য সিনেমাগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।

ভোরের আকাশ/তা.কা

অস্কারবাংলাদেশবাড়ির নাম শাহানা

শেয়ার করুন: