শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাদ পড়ার সিদ্ধান্ত থেকে হঠাৎ বদলে গেল অনুপমের ভাগ্য

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতিমান পরিচালক মহেশ ভাটের ক্যারিয়ার মানেই বিতর্কের এক দীর্ঘ অধ্যায়। তবে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানান, এক সময় তিনি মহেশ ভাটকে প্রকাশ্যে ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারক’ বলেছিলেন।

অনুপম খের জানান, ১৯৮৪ সালের আলোচিত চলচ্চিত্র ‘সারাংশ’-এর শুটিং শুরুর ঠিক আগে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মহেশ ভাট। এই ছবিটিই ছিল অনুপম খেরের ক্যারিয়ারের প্রথম সিনেমা।

তিনি বলেন, ছবিতে একজন বৃদ্ধ মানুষের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ছয় মাস ধরে কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। হাঁটাচলা, বাচনভঙ্গি থেকে শুরু করে চরিত্রের প্রতিটি দিক নিখুঁত করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শুটিং শুরুর কয়েক দিন আগে হঠাৎই জানতে পারেন, তাকে বাদ দিয়ে সেই চরিত্রে নেওয়া হচ্ছে সঞ্জীব কুমারকে।

এই সিদ্ধান্তে ভেঙে পড়েন অনুপম খের। মানসিকভাবে হতাশ হয়ে মুম্বাই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন তিনি। তবে শহর ছাড়ার আগে ক্ষোভ নিয়ে তিনি মহেশ ভাটের বাড়িতে যান।

আরও পড়ুন

সালমান খানের সঙ্গে পাপারাজ্জিদের খুনসুটি

সেদিন মুখোমুখি হয়ে তিনি পরিচালকের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, পর্দায় সত্যতা নিয়ে সিনেমা বানালেও ব্যক্তিগত জীবনে তার কোনো সততা নেই। এমনকি তিনি মহেশ ভাটকে ‘প্রতারক’ বলেও আখ্যা দেন।

তবে ঘটনাটির মোড় ঘুরে যায় এখানেই। অনুপম খেরের এই স্পষ্ট ও আবেগঘন প্রতিবাদ শেষ পর্যন্ত মহেশ ভাটকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে। পরে তিনি প্রযোজকদের জানিয়ে দেন, ‘সারাংশ’-এর ওই চরিত্রে অনুপম খের ছাড়া আর কেউ অভিনয় করবেন না।

ভোরের আকাশ/সু.পা

অভিনেতা অনুপম খের

শেয়ার করুন: