শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দর্শক মাতিয়ে বক্স অফিসে নতুন ইতিহাস লিখল ‘টয় স্টোরি ৫’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ডিজনি ও পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘টয় স্টোরি’। সেই ধারাবাহিকতায় এবার ‘টয় স্টোরি ৫’-ও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির মাত্র এক মাসের মধ্যেই ছবিটির আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে ভ্যারাইটি।

১৯ জুন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে অ্যান্ড্রু স্ট্যান্টনের ছবি ‘টয় স্টোরি ৫’। মুক্তির এক মাস পেরিয়ে ছবিটির আয় এক বিলিয়ন ডলার ছাড়াল। যেটা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৩১৩ কোটি টাকারও বেশি। এ আয়ে রেকর্ডও গড়েছে ছবিটি। কারণ চলতি বছরে এটিই এখন সর্বোচ্চ আয়ের ছবি।

এই আয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে আয় করেছে ৪৪ কোটি ৮০ লাখ ডলার। আর বাকি দেশগুলো থেকে এসেছে আরও ৫৭ কোটি ৩০ লাখ ডলার। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০২ কোটি ২০ লাখ ডলারে। এ বছর আরো দুটি ছবি বিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে, সেগুলো হলো ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ (১০০ কোটি ১০ লাখ ডলার) এবং ‘মাইকেল’ (১০০ কোটি ১০ লাখ ডলার)।

শিগগির এই ক্লাবে ঢুকে পড়তে পারে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। মাত্র দুই সপ্তাহে ছবিটির আয় প্রায় ৬৪ কোটি ডলার।

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্বের পর্দা নামছে আজ, থাকবেন প্রধানমন্ত্রী

এদিকে ‘টয় স্টোরি ৫’ হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়ের সিনেমা। এতদিন ধরে শীর্ষস্থান দখল করে আছে ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’; সেটি আয় করেছিল ১০৭ কোটি ডলার। এছাড়া ‘টয় স্টোরি ৩’ (২০১০) আয় করেছিল ১০৬ কোটি ডলার। বিশ্লেষকদের ধারণা, সবগুলো ছবিকেই ছাপিয়ে যেতে পারে পঞ্চম কিস্তি।

‘টয় স্টোরি ৫’-এর বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, ওয়ান কুসাক, কোনান ও’ব্রায়েন, স্কারলেট স্পিয়ার্স প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে প্রায় ২৫ কোটি ডলারে।

ভোরের আকাশ/জেআ

ডিজনি পিক্সারটয় স্টোরি ৫হলিউডঅ্যানিমেটেড সিনেমা

শেয়ার করুন: