শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন গান নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাবিব ওয়াহিদ ঈদে ভক্তদের উপহার হিসেবে প্রকাশ করেছিলেন ‘কই রইলা রে’। ফোক ফিউশন ঘরানার এই গানটিতে দীর্ঘ ২১ বছর পর হাবিবের সঙ্গে আবারও কণ্ঠ মেলান কায়া, যিনি একসময় তার সংগীতায়োজনে ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া গানটিতে কায়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ জনপ্রিয় গায়ক মুজাও।

সেই লোকজ সুরের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি গানের খবর দিলেন হাবিব। এ গানের শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’। এটি রচনা করেছেন এস এ হক অলিক। তার গীতিকবিতায় এর আগে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান করেছেন হাবিব। নতুন গানেও সে ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা দুজনের।

বরাবরের মতোই গানের সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব। ভিডিও নির্মাণে চন্দন রায় চৌধুরী। হাবিব জানান, শিগগির গানচিত্রটি অন্তর্জালে প্রকাশিত হবে।

আরও পড়ুন

প্রেম নিয়ে ফের গুঞ্জনে প্রভা

নতুন গানটি নিয়ে হাবিব গণমাধ্যমকে বলেন, “পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হলো, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ গানটি তৈরি করা। যদিও ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি, তারপরও চেষ্টা থাকছে আগের চেয়ে অন্যরকম সুর ও সংগীতায়োজন তুলে ধরার। আশা করছি, নতুন গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে।”

প্রসঙ্গত, গত বছর কোক স্টুডিও বাংলায় প্রকাশিত হয়েছিল হাবিবের ফোক ফিউশন ‘মহাজাদু’। এতে তাজিকিস্তানের শিল্পী মেহরনিগর রুস্তমের সঙ্গে দ্বৈত গেয়েছেন শিল্পী। ইউটিউবে গানটির ভিউ সাড়ে ছয় কোটির বেশি।

ভোরের আকাশ/জেআ

হাবিব ওয়াহিদপ্রেমের কলঙ্কবাংলা গান

শেয়ার করুন: