শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছেলেদের সঠিক শিক্ষা দিলেই মেয়েরা নিরাপদ থাকবে : শেফালি শাহ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেফালি শাহ সম্প্রতি মাতৃত্ব, সন্তানদের মূল্যবোধ শেখানো এবং বর্তমান সমাজে ‘আলফা মেল’ বিতর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। লিলি সিং-এর পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব বিষয়ে খোলামেলা কথা বলেন।

আলোচনায় অভিনেত্রীকে প্রশ্ন করা হয়- এমন এক সময়ে, যখন সমাজে ‘আলফা মেল’ মানসিকতা নিয়ে তীব্র বিতর্ক চলছে, তখন তিনি কীভাবে নিজের দুই ছেলেকে বড় করে তুলছেন।

শেফালি শাহ ও পরিচালক বিপুল অমৃতলাল শাহ দম্পতির দুই ছেলে হলেন আর্যমান শাহ ও মৌর্য শাহ। সন্তানদের মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে শেফালি বলেন, “আমাদের ছেলেদের যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তবেই মেয়েরা নিরাপদ থাকবে।”

তিনি আরও বলেন, সন্তানদের শেখানোর জন্য তিনি একটি সহজ নীতি অনুসরণ করেন— “তুমি নিজে অন্যদের কাছ থেকে যেমন আচরণ আশা করো, তেমন আচরণই অন্যদের সঙ্গে করো।”

অভিনেত্রীর ভাষায়, “বিষয়টি খুবই সহজ। তুমি যদি কোনো আচরণ নিজের সঙ্গে হতে না চাও, তাহলে অন্য কারও সঙ্গেও তা করা উচিত নয়।” ছেলেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে শেফালি জানান, মা হিসেবে তিনি সফল হয়েছেন কি না, সেটি আসলে বোঝা যাবে যখন তাদের বয়স ৩০-এর কাছাকাছি হবে।

আরও পড়ুন

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও কানের উজ্জ্বল মৌনী রায়

তিনি বলেন, “এই বয়সে সন্তানরা নিজেদের মতামত তৈরি করে এবং প্রায় সবকিছুতেই বাবা-মাকে প্রশ্ন করে। এটা স্বাভাবিক মানসিক দ্বন্দ্বের অংশ।”

সন্তানদের আচরণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি আমার সাধ্যমতো তাদের ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। তবে তারা যদি ভবিষ্যতে কোনো ভুল করে, সেটার পুরো দায় আমি নিতে পারি না। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।” তার বিশ্বাস, তিনি তার সন্তানদের অন্তত ভদ্র ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন।

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী শেফালি শাহ

শেয়ার করুন: