শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও কানের উজ্জ্বল মৌনী রায়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনয় জগতের জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার, সম্প্রতি এক যৌথ বিবৃতির মাধ্যমে এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন। আর তাদের এই বিচ্ছেদের খবর সামনে আসতেই সিনেপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে উঠছে পরকীয়ার অভিযোগ।

বিচ্ছেদের পেছনে পরকীয়ার অভিযোগও ওঠলেও কেউ আঙুল তোলেন সূরজ নাম্বিয়ারের দিকে, আবার কেউ সমালোচনার কেন্দ্রে আনেন অভিনেত্রী দিশা পাটানিকে। তবে এসব সমালোচনা ও গুঞ্জন নিয়ে চুপ থাকেননি সূরজ নাম্বিয়ার। সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খোলেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়ানো এসব মুখরোচক তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো তৃতীয় ব্যক্তির কারণে নয় বরং একেবারে ব্যক্তিগত কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিচ্ছেদের সিলমোহর পড়ার পর সোমবার সকালেই প্রথমবার জনসমক্ষে আসেন এই অভিনেত্রী। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মৌনী। তড়িঘড়ি করে টার্মিনালের ভেতরে ঢুকে যান তিনি। কঠিন এই সময়ে মৌনী কি তবে দেশ ছাড়ছেন, নাকি মন ভালো করতে কোথাও ঘুরতে যাচ্ছেন এমন নানা প্রশ্নে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, তখনই মিলল আসল উত্তর। সব ধোঁয়াশা দূর করে মৌনী রায় হাজির হলেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'কান চলচ্চিত্র উৎসব'-এ।

আরও পড়ুন

বোহেমিয়ান লুকে মুগ্ধতা ছড়ালেন সাবিলা নূর

আসন্ন সিনেমা ‘বম্বে স্টোরিজ’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে ডু ফিল্ম’ বিভাগে যোগ দিয়েছেন মৌনী। ২০২৬ সালের কানের মঞ্চ মাতাতে এই ‘বং বিউটি’ বেছে নিয়েছেন ক্লাসিক মনোক্রম লুক। সাদা হাল্টার-স্টাইল কলার ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনের যুগলবন্দিতে কানের লাল গালিচায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন তিনি। কানের সেই চোখধাঁধানো লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মৌনী ক্যাপশনে লিখেছেন, ‘কান ও ক্যাওয়াস’।

ব্যক্তিগত জীবনের এত বড় ঝড়ের মধ্যেও মৌনীর এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি। কানের লাল গালিচায় মৌনীর এই রূপ দেখে প্রশংসা না করে পারেননি তার প্রিয় বান্ধবী দিশা পাটানি। মৌনীর পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে দিশা লিখেছেন, ‘এগিয়ে চলো।’ অন্যদিকে, আরেক তারকা মন্দিরা বেদি মৌনীকে আরও আত্মবিশ্বাসী হওয়ার প্রেরণা জুগিয়ে লিখেছেন, ‘এই মুহূর্তে মৌনী একদম মুডে আছে।’

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী মৌনী রায়

শেয়ার করুন: