শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ফেসবুকে পোস্ট যুদ্ধ: কার উদ্দেশে বুবলীর খোঁচা?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেসবুকে পোস্ট যুদ্ধ: কার উদ্দেশে বুবলীর খোঁচা?
ফেসবুকে পোস্ট যুদ্ধ: কার উদ্দেশে বুবলীর খোঁচা?

ঢাকাই চলচ্চিত্রের দুই আলোচিত নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ঠান্ডা লড়াই। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, ইঙ্গিতপূর্ণ পোস্টে তারা একে অপরকে খোঁচা দিচ্ছেন বলে মনে করছেন নেটিজেনরা।

শুক্রবার (৩০ মে) ফিরোজা রঙের শাড়ি পরা নিজের একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, “যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত।” পোস্টটি ঘিরে ধারণা করা হচ্ছে, এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে লেখা।

এর আগে বুবলী তার ছেলে বীর ও শাকিব খানের একটি ছবি পোস্ট করেন। তার কিছুক্ষণ পরই অপু বিশ্বাসও শাকিব খান ও তার ছেলে জয়ের একটি ছবি দিয়ে লেখেন, “বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই।”

এই পোস্ট-পাল্টা পোস্ট ঘিরে নেট দুনিয়ায় চলছে আলোচনা। কেউ কেউ বিষয়টিকে মাতৃত্ব ও সন্তানদের ঘিরে ভালোবাসার প্রকাশ বললেও, অধিকাংশই এটিকে দুই নায়িকার ব্যক্তিগত ঠান্ডা যুদ্ধ বলেই মনে করছেন।

প্রাক্তন এই দুই স্ত্রীকে সময় না দিলেও, শাকিব খান তার দুই ছেলেকে নিয়মিত সময় দেন বলে জানা যায়।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: