শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান

তিন দশকেরও বেশি সময়ের উজ্জ্বল ক্যারিয়ারের পর অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উঠলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে তুলে দেন সেরা অভিনেতার সম্মাননা।

গত ১ আগস্ট বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই শাহরুখকে ঘিরে আলোচনার ঝড় বইছিল। তার ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেন। একই বিভাগে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি।

অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। ফলে মঞ্চে একসঙ্গে হাজির হন শাহরুখ-রানী—যেখানে দর্শকরা যেন আবারও দেখতে পান ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির রাহুল-টিনাকে।

শাহরুখ খানের এই অর্জনকে তার দীর্ঘ অভিনয় জীবনের বড় মাইলফলক হিসেবে দেখছেন সমালোচকরা। প্রায় ৩৩ বছরের পথচলায় তিনি কখনো হয়েছেন ‘রাজ’, কখনো ‘রাহুল’, আবার কখনো ‘মোহন’। সব সিনেমা বক্স অফিস মাতায়নি, এমনকি একসময় হতাশ হয়ে বিরতিও নিয়েছিলেন তিনি।

কিন্তু সেই বিরতিই হয়ে ওঠে নতুন করে ফিরে আসার প্রস্তুতি। বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আবারও মুগ্ধ করেছেন দর্শকদের, বিশেষ করে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ সিনেমার সাফল্যে। তার মধ্যে ‘জওয়ান’-ই এনে দিল সেই কাঙ্ক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ভোরের আকাশ//হ.র

শাহরুখ খান

শেয়ার করুন: