শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিন দশক পর একসঙ্গে নাগার্জুন-টাবু

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় তিন দশকের বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন এবং বলিউড অভিনেত্রী টাবু। এই পুনর্মিলন ঘটছে নাগার্জুনের ক্যারিয়ারের বিশেষ মাইলফলক সিনেমা কিং ১০০-এর মাধ্যমে।

জানা গেছে, এটি নাগার্জুনের ১০০তম চলচ্চিত্র হওয়ায় প্রকল্পটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমাটি প্রযোজনা করছে তার নিজস্ব প্রতিষ্ঠান অন্নপূর্ণা স্টুডিওস। একই সঙ্গে এটি হবে নাগার্জুন ও টাবুর চতুর্থ যৌথ কাজ।

টাবু সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিং সেটের একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানান, তিনি ইতোমধ্যেই শুটিংয়ে যোগ দিয়েছেন এবং প্রকল্পটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

এর আগে এই জনপ্রিয় জুটি একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু সফল সিনেমায়। তাদের মধ্যে অন্যতম হলো ১৯৯৬ সালের তেলেগু ব্লকবাস্টার ‘নিননে পেল্লাডাটা’, যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিল। এছাড়া ‘সিসিনদ্রি’ এবং ‘আভিদা মা আভিদে’ সিনেমাতেও তারা একসঙ্গে কাজ করেন।

দীর্ঘ বিরতির পর ‘কিং ১০০’-এর মাধ্যমে এই জুটি আবার একসঙ্গে ফিরলেও, তাদের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, এবার তাদের ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

বলিউড

শেয়ার করুন: