শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

এবার মিস ওয়ার্ল্ড হলেন জোহেইরি মোলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায়। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসেছিল মিস ওয়ার্ল্ডের জমকালো আয়োজন। সেখানেই সেরার মুকুট পরেন ডোমিনিকান এই সুন্দরী।

জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব অর্জন করেছিলেন। সেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদেই মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

ফ্যাশন ও মডেলিং জগতে পরিচিত মুখ জোহেইরি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সৌন্দর্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

শনিবারের চূড়ান্ত আয়োজনে জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকবেন জোহেইরি।

আরও পড়ুন

ঘরেই বানান নারকেল তেলের গোল্ডেন ক্রিম

পাশাপাশি বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানেরও প্রতিনিধিত্ব করবেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস। দ্বিতীয় রানার আপের মুকুট উঠেছে মালয়েশিয়ার তানুসিয়া চেট্টির মাথায়।

ভোরের আকাশ/জেআ

মিস ওয়ার্ল্ড

শেয়ার করুন: