শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুরনো প্রেমে নতুন ইঙ্গিত, আবারো কাছাকাছি হানিয়া-আসিম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এক সময়ের প্রেম, পরবর্তী সময়ে বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন কোনো নাটকীয় গল্পের চেয়ে কম নয়। তবে সাম্প্রতিক সময়ে আবারও তাদের ঘনিষ্ঠতা নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ‘স্টেট টাইম’-এর প্রতিবেদন অনুযায়ী, আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে এই জুটি আবার আলোচনায় আসে। মঞ্চে গান পরিবেশনের সময় আসিম যেভাবে হানিয়ার দিকে ঝুঁকে তাকিয়ে গান গেয়েছেন, তা দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি কনসার্টে দেখা যায়, হানিয়া আমির ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। তবে তার ব্যবহৃত রুমালে বড় অক্ষরে লেখা ছিল “আসিম আলি”, যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা।

আরও পড়ুন

‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা

অনেকে মনে করছেন, এসব ঘটনা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের সম্পর্কের পুনরায় ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত। কনসার্টের মুহূর্ত, আচরণ ও পারস্পরিক ইশারা—সবকিছু মিলিয়ে ভক্তদের ধারণা, এটি হয়তো পরিকল্পিত “সফট লঞ্চ”। এদিকে তাদের বিয়ে নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যমের দাবি, সব মনোমালিন্য ভুলে চলতি বছরের শেষ নাগাদ তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। যদিও এই বিষয়ে হানিয়া আমির বা আসিম আজহার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

তবে তাদের সাম্প্রতিক আচরণ ও ঘনিষ্ঠ মুহূর্ত ঘিরে শোবিজ অঙ্গনে আলোচনার ঝড় অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

হানিয়া আমির

শেয়ার করুন: