শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি সিনেমায় প্রথম কাজ, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক নাটকের ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশেও ব্যাপক পরিচিতি লাভ করেন। তার সেই চরিত্রটি দুই বাংলার দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এবার প্রথমবারের মতো বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটির নাম ‘গুলশানের চামেলী’।

গতকাল ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছেন নাম ভূমিকার অভিনেত্রী মধুমিতাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সবার এতো আগ্রহ, ভালোবাসা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি, এটা তো অনেক বড় দায়িত্ব। ছবিটা মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন। সো, আমি চাই না আপনারা কোনোভাবে নিরাশ হন। এ চরিত্রটাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, এতে ভালো আর খারাপের মাঝে একটা সূক্ষ্ম ফারাক আছে, সেটা সামান্য এদিক-ওদিক হলেও অনেক কিছু ঘটে যেতে পারে। তাই, চরিত্রটা করা আমার জন্য অনেক বড় দায়িত্ব। আশা করি, আপনাদের নিরাশ করব না।’

বাংলাদেশ সম্পর্কে মধুমিতার জানাশোনা কেমন? এখানে আসার আগে কি কিছুটা রিসার্চ করে এসেছেন? এমন এক প্রশ্নের বিপরীতে অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই। এই দেশের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়। ইনস্টাগ্রামে আমার যে পেজ, সেটা একজন ভক্ত করে দিয়েছিলেন। তিনিও এই দেশেরই মানুষ। এরকম ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে। বলতে গেলে, এখানেই মানুষ আমাকে বেশি চেনে।’

মধুমিতা জানান, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও, চিকেন ঘি রোস্ট খেতে আগ্রহী তিনি। আর যাবার আগে অবশ্যই একবার এখানকার ফুচকাও চেখে দেখতে চান অভিনেত্রী।

আরও পড়ুন

তারকাদের পরিবেশনায় স্মরণ করা হবে জুলাই গণঅভ্যুত্থান

ঠিক কী কারণে ‘গুলশানের চামেলী’ হতে রাজি হলেন? মধুমিতার জবাব, “যখন আমার কাছে প্রথমবার যোগাযোগ করা হলো, ‘গুলশানের চামেলী’ নামটা শুনেই ভাবছিলাম আমার চরিত্রটা ঠিক কেমন হবে! আমার কম্ফোর্ট জোনের কিনা। পরে গল্পটা পড়ার পর বুঝলাম, এরকম চরিত্র তো আগে করিনি। উনার ন্যারেটিভ শুনে উপলব্ধি করলাম, এ ছবির মাধ্যমেই বাংলাদেশে যাত্রা হওয়া দরকার।”  

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতা ছাড়াও থাকছেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, আমিন খান, রোজিনা, আশীষ খন্দকার প্রমুখ। এ বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং হবে।

ভোরের আকাশ/জেআ

ঢালিউডঅভিনেত্রীমধুমিতা সরকার

শেয়ার করুন: