শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিভার দিবে দুই ভাই, চেন্নাইয়ে চলছে কারিনার ট্রান্সপ্লান্টের প্রস্তুতি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার দুই ভাই। লিভার ফেইলিউরে গুরুতর অসুস্থ কারিনাকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সেখানে তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদের রক্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাইয়ে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কারিনার বাবা কায়সার হামিদ।

কায়সার হামিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার দাতা হিসেবে রয়েছেন তার দুই ভাই মোস্তফা ও সাদাত। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, “সবাই দোয়া করবেন। গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়েকে দেশের বাইরে নেওয়া হয়েছে। আমি আপাতত দেশে রয়েছি কিছু জরুরি কাজ গুছিয়ে নেওয়া এবং চিকিৎসার ব্যয় মেটানোর জন্য অর্থের ব্যবস্থা করার কাজে। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার পাশেই রয়েছে।”

তিনি আরও জানান, চেন্নাইয়ের চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। তার ভাষ্য অনুযায়ী, “প্রথমে ফুসফুসের সমস্যাটি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতি নেওয়া হবে। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। হৃদ্‌যন্ত্র ও কিডনিসহ অন্যান্য অঙ্গ মোটামুটি স্থিতিশীল রয়েছে।”

কায়সার হামিদ আরও জানান, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। বর্তমানে ধাপে ধাপে তার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা চলছে। ফুসফুসে জমে থাকা পানি অপসারণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মৌনি রায়

এদিকে কারিনার মা লোপা কায়সার বলেন, “একই সঙ্গে তার লিভারে ভাইরাস সংক্রমণও রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগে তাকে স্থিতিশীল করতে হবে। কারণ বর্তমান অবস্থায় লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচার নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তার নেই।”

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই কারিনা অসুস্থ বোধ করছিলেন। শুরুতে বিষয়টি সাধারণ সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। পরে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। এর আগে থেকেই তার ‘ফ্যাটি লিভার’ সমস্যা ছিল। সংক্রমণের কারণে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ভোরের আকাশ/সু.পা

কনটেন্ট ক্রিয়েটর কারিনা

শেয়ার করুন: