শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমালোচনার মাঝেও কানের মঞ্চে উজ্জ্বল আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির হয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করলেন আলিয়া ভাট। নিজের ফ্যাশন, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং হাসিমাখা অভিব্যক্তিতে নজর কাড়েন এই বলিউড অভিনেত্রী। তবে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে সমালোচনাও।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে দাবি ওঠে, আন্তর্জাতিক চিত্রসাংবাদিকরা নাকি আলিয়ার উপস্থিতিকে তেমন গুরুত্ব দেননি। বিষয়টি নিয়ে কটাক্ষ করে এক নেটিজেন আলিয়ার পোস্টে মন্তব্য করেন, “কী করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি।” আরেকজন লেখেন, “কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না।”

সাধারণত ট্রোল বা নেতিবাচক মন্তব্যে প্রতিক্রিয়া না দিলেও এবার ব্যতিক্রম ছিলেন আলিয়া। মার্জিত অথচ তীক্ষ্ণ ভাষায় তিনি জবাব দেন, “কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছ।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক ভক্ত অভিনেত্রীর আত্মবিশ্বাসের প্রশংসা করেন।

আরও পড়ুন

সিনেমার ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ওমর সানী

আলিয়ার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অ্যালি গোনি। সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, দেশের মানুষই যখন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা একজন শিল্পীকে ছোট করার চেষ্টা করে, তখন সেটি দুঃখজনক। তিনি আলিয়াকে সমর্থন জানানোর আহ্বানও জানান।

এবার দ্বিতীয়বারের মতো কানের মঞ্চে দেখা গেছে আলিয়াকে। বিভিন্ন আয়োজনে কখনও পিচ রঙের গাউন, কখনও আইভরি সিল্ক শাড়ি-গাউন, আবার কখনও নীল সিন্ডারেলা স্টাইলের পোশাকে হাজির হয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার ফ্যাশন ও উপস্থিতির প্রশংসা করেছেন করণ জোহর ও প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকা।

ভোরের আকাশ/সু.পা

কান চলচ্চিত্র উৎসব

শেয়ার করুন: