শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের দুই সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ অংশ নিচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের দুটি চলচ্চিত্র—নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ এবং তৌফিক এলাহি নির্মিত ‘নীলপদ্ম’। উৎসবে ৫ মে স্থানীয় সময় সকাল ১১টা ৫৩ মিনিটে ‘মানুষের বাগান’ এবং ৬ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘নীলপদ্ম’ প্রদর্শিত হবে।

‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের জীবন ও সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়া সহ আরও অনেকে। চলচ্চিত্রটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে বলে জানা গেছে।

সিনেমাটির একটি বিশেষ আকর্ষণ হলো জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর কণ্ঠে শিরোনাম গানটি। গানটি লিখেছেন নাহিদুর রহমান আনন্দ, যিনি এর আগে ‘যাদুর শহর’ ধারাবাহিকের সংগীত রচনাও করেছিলেন।

অন্যদিকে, ‘নীলপদ্ম’ এর আগেও দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের জীবন, পরিচয় সংকট ও অধিকার সংগ্রামের বাস্তবতা তুলে ধরতে প্রায় দুই বছরের গবেষণার ভিত্তিতে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এটি গত বছর দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায়।

আরও পড়ুন

আরশ ওলাখ-মেহরীন পিরজাদার নতুন জীবন শুরু

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র নীলা, যে যৌনপল্লিতে বেড়ে ওঠে এবং নিজের জন্মপরিচয় সম্পর্কে কিছুই জানে না। সে সবসময়ই একটি স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে। এক পর্যায়ে একজনকে বিশ্বাস করে যৌনপল্লি ছাড়লেও ভাগ্যের নির্মমতায় তাকে আবারও সেই জীবনে ফিরে আসতে হয়। এভাবেই হাজারো নীলার বাস্তবতাকে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এতে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, শাহেদ আলী ও সুজাত শিমুল।

আয়োজিত চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই দুই সিনেমার অংশগ্রহণকে ঘিরে নির্মাতা ও সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের চলচ্চিত্র নতুন অভিজ্ঞতা তুলে ধরবে।

ভোরের আকাশ/সু.পা

দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

শেয়ার করুন: