শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

দক্ষিণ কোরীয় নির্মাতা ইয়ন সাং-হোর নতুন সিনেমা ‘কলোনি’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘ট্রেন টু বুসান’খ্যাত দক্ষিণ কোরিয়ান নির্মাতা ইয়ন সাং-হোর নতুন সিনেমা ‘কলোনি’তে জম্বিদের দেখা যাবে ভিন্ন রূপে। এবার তারা শুধু মানুষকে আক্রমণই করে না, বরং একে অপরের কাছ থেকে কৌশল শিখে দলবদ্ধভাবে হামলা চালাতেও সক্ষম। অভিনব এই ধারণার সঙ্গে রক্তাক্ত অ্যাকশন ও অস্বাভাবিক শরীরী অভিনয়ের সমন্বয়ে সিনেমাটিতে তৈরি হয়েছে ভয়ের নতুন আবহ।

সিউলের একটি বহুতল ভবনে জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মেলনকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। বিশেষ এক ধরনের ছত্রাক নিয়ে গবেষণার সূত্র ধরে শুরু হয় সংক্রমণ, যা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আটকে পড়া মানুষদের তখন নিজেদের বাঁচাতে লড়তে হয় সংক্রমিতদের পাশাপাশি নিজেদের মধ্যকার অবিশ্বাস ও মতবিরোধের সঙ্গেও।

আরও পড়ুন

হ্যালোইন উদযাপন সম্পর্কে ইসলাম কী বলে?

ছবিটির অন্যতম আকর্ষণ জম্বিদের সম্মিলিতভাবে শেখার ক্ষমতা। মানুষের পাতা ফাঁদ কিংবা আত্মরক্ষার কৌশল একবার বুঝে ফেললে তা অন্য সংক্রমিতদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ফলে বেঁচে থাকা মানুষদের জন্য একই কৌশল বারবার কাজে লাগানোর সুযোগ থাকে না। এ ছাড়া সংক্রমিতদের অস্বাভাবিক চলাফেরা ও শরীর বাঁকিয়ে আক্রমণ করার দৃশ্যেও রয়েছে ভিন্নতা, যা আতঙ্কের মাত্রা বাড়িয়ে তোলে।

তবে নতুনত্ব ও উত্তেজনা থাকলেও গল্পের গভীরতা এবং চরিত্রগুলোর বিকাশে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। ফলে ‘কলোনি’ জম্বি ঘরানায় নতুন ধারণা যোগ করলেও কাহিনি ও চরিত্রের দিক থেকে দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি।

ভোরের আকাশ/জেআ

দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন: