শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন থেকে সরে গেলেও মাঠে সক্রিয় বাপ্পারাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এফডিসিতে ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এবারের নির্বাচনে প্রার্থী না হয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন, তবে মাঠের কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে।

নিজের গড়া ‘আরমান-মুক্তি’ প্যানেলের পক্ষে সরব ভূমিকা পালন করছেন তিনি।

সোমবার (২২ জুন) এফডিসিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দেন বাপ্পারাজ। যদিও শুরুতে সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

বাপ্পারাজের সরে দাঁড়ানোর পর সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রযোজক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাপ্পারাজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রার্থী না হলেও এই প্যানেলটি আমারই গড়া। তাই নিজের প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে আজ এফডিসিতে এসেছি।’

আরও পড়ুন

নখ রাঙানোর আগে যেসব বিষয় জানা জরুরি

তিনি আরও বলেন, ‘আমি মুক্তিকে আগেই কথা দিয়েছিলাম, নির্বাচনে অংশ না নিলেও তাদের পাশে থাকব। আরমান-মুক্তি প্যানেলের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।’

উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম ও বি এইচ নিশান।

ভোরের আকাশ/জেআ

বাপ্পারাজঢালিউডবাংলাদেশশিল্পী সমিতি নির্বাচন

শেয়ার করুন: