শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বড় পর্দায় ফিরছে শাকিব-ইধিকা জুটি?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হিমেল আশরাফের ‘প্রিয়তমা’য় ২০২৩ সালে প্রথমবার জুটি হয়ে পর্দায় আসেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। সিনেমাটি হয় সুপারহিট। এরপর গত বছর তারা জুটি হন মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’-এ। সে ছবিও গড়ে ইতিহাস। প্রযোজকের দাবি অনুসারে, ঢাকাই ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি।

সাফল্যের ধারাবাহিকতায় ফের নাকি এক হচ্ছেন শাকিব-ইধিকা। জোরালো গুঞ্জন, হৃদয়ের নতুন সিনেমাতেই দেখা যাবে তাদের। সিনেমাটির প্রাথমিক নাম ‘নিঃস্ব’। এতে শাকিবের অভিনয়ের খবর আগেই নিশ্চিত করেছেন নির্মাতা। এখন বাকি নায়িকা-সংবাদের।

আরও পড়ুন

পৃথিবীর ইতিহাসের তুলনায় মানুষ কতটা নতুন?

গুঞ্জনের বিষয়ে নির্মাতা হৃদয় জানান, চূড়ান্তভাবে কারো সঙ্গে এখনো কথা হয়নি। তবে নায়িকা হিসেবে যাদের নিয়ে ভাবছেন, তার মধ্যে ইধিকাও আছেন। সুতরাং ইধিকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহ খানেকের মধ্যেই এ বিষয়ে নিশ্চিত খবর দেবেন বলেও জানান নির্মাতা।

জানা গেছে, বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের ঘষামাজা চলছে। অক্টোবরে শুরু হবে শুটিং। এখানেও শাকিবকে অ্যাকশন তারকা হিসেবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিচালক। তবে গল্প আর উপস্থাপনে ভিন্নতা থাকবে। আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

ভোরের আকাশ/জেআ

ঢালিউডশাকিব খানইধিকা পাল

শেয়ার করুন: