শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অটোরিকশার কারণে গাড়ির ক্ষতি, ক্ষোভ প্রকাশ রিনা খানের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একসময় ঢাকাই চলচ্চিত্রের পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন রিনা খান। বিশেষ করে খল চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি এনে দেয়। নেতিবাচক চরিত্রে তার সাবলীল অভিনয় ও শক্তিশালী উপস্থিতি তাকে চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখে পরিণত করেছিল।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

তবে বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। চলচ্চিত্রে ব্যস্ততা কমলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি রিনা খান। মাঝে মাঝে নাটকেও অভিনয় করতে দেখা যায় তাকে।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা অনুভূতি ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অভিনেত্রী।

সম্প্রতি তেমনই একটি ফেসবুক পোস্টে নিজের ভোগান্তির কথা জানিয়েছেন রিনা খান। তার পোস্টে উঠে এসেছে অটোরিকশার কারণে নিজের গাড়িতে বারবার ক্ষতি হওয়ায় বেশ বিরক্ত তিনি।

রিনা খান লিখেছেন, ‘আর কত সহ্য করব, অটোরিকশার অত্যাচার। ৬ মাসে ৩ বার ডেন্ট পেইন্ট। টাকা অনেক কষ্ট করে কামাই।’

আরও পড়ুন

উত্তর সাইপ্রাসে ফেরি ডুবে নিহত ৮, নিখোঁজ ১৮

রিনা খানের পোস্টে অবশ্য বিস্তারিতভাবে জানাননি, ঠিক কীভাবে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কোন পরিস্থিতিতে অটোরিকশার কারণে এমন ভোগান্তিতে পড়েছেন। তবে ছয় মাসের মধ্যে তিনবার গাড়ির ডেন্ট-পেইন্ট করানোর বিষয়টি নিয়ে তার বিরক্তি স্পষ্ট।

চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রিনা খান। খল চরিত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বয়স ও সময়ের সঙ্গে চলচ্চিত্রে তার উপস্থিতি কমলেও অভিনয়ের প্রতি আগ্রহ এখনও রয়েছে এই অভিনেত্রীর।

ভোরের আকাশ/জেআ

অভিনয়অভিনেত্রীসামাজিক যোগাযোগমাধ্যম

শেয়ার করুন: